রুমা থানা আরাকান আর্মি ও কুকি-চিন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি মিথ্যা: প্রেস উইং 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ২১:৪৭ আপডেট : ২৮ মে ২০২৫, ২১:৫৫

কিছু প্রচারণামূলক ওয়েবসাইট এবং কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়েছে যে, আরাকান আর্মি এবং কুকি-চিন বিদ্রোহীরা বান্দরবানের রুমা থানার নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের দাবি, বান্দরবানের পার্বত্য চট্টগ্রামের উল্লেখযোগ্য অংশ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে। তারা আরও দাবি করেছে যে, স্থানীয় স্কুলগুলো পরিত্যক্ত করা হয়েছে, বাজারগুলো খালি করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। এসব দাবিকে মিথ্যা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।

কয়েকটি পোস্টের এমন লিংক দিয়ে প্রেস উইং জানিয়েছে, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। আরাকান আর্মি ও কুকি-চিন বিদ্রোহীরা বান্দরবানের কোনও অংশের নিয়ন্ত্রণ নেয়নি।

বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার এসব প্রতিবেদনকে আনুষ্ঠানিকভাবে ভুয়া বলে অভিহিত করেছেন।

তদন্তে দেখা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী ও ভারতীয় বংশোদ্ভূত কিছু ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো থেকে এসব গুজবের সূত্রপাত।

প্রেস উইং জানায়, আমরা সবাইকে সতর্কতা অবলম্বন করতে, সাবধানে তথ্য যাচাই করতে এবং যাচাই না করা তথ্য না ছড়াতে অনুরোধ করছি।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
সর্বশেষ খবর
ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
নতুন কন্ট্যাক্টলেস ই-গেটে দ্রুত হবে ইমিগ্রেশন প্রক্রিয়া, সুবিধাভোগী করা?
নতুন কন্ট্যাক্টলেস ই-গেটে দ্রুত হবে ইমিগ্রেশন প্রক্রিয়া, সুবিধাভোগী করা?
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন 
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন 
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ সেজে প্রচার চালাচ্ছে রাশিয়া-ইরান: ওপেনএআই
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ সেজে প্রচার চালাচ্ছে রাশিয়া-ইরান: ওপেনএআই
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
এক জেলায় নতুন ডিসি
এক জেলায় নতুন ডিসি