জুলাই আন্দোলন-কেন্দ্রিক আরেক হত্যা মামলা, আসামি ৩০৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৮:৫৭আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:৫৭

জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে পারভেজ বেপারী নামে এক তরুণ নিহতের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেঘনাগ্রুপ ও একাত্তর টিভির চেয়ারম্যান মোস্তফা কামালসহ ৩০৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার (২৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করেছে নিহতের পিতা মো. সবুজ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে বাড্ডা থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। 

বৃহস্পতিবার (২৯ মে) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। 

উল্লেখ্যযোগ্য অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলটির সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, শাজাহান খান, আব্দুর রহমান, আমীর হোসেন আমু, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ। 

মামলার এজাহারে বলা হয়েছে, জুলাই অভুত্থানকালে গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ার এলাকায় বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী