বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামানের লাশ আসছে শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৫, ১২:৩১আপডেট : ১২ জুন ২০২৫, ১২:৩১

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের লাশ আগামীকাল শুক্রবার (১৩ জুন) রাতে ঢাকায় আসছে।

বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩০৬ রাত ৯টায় কানাডার টরেন্টো থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা তার লাশ গ্রহণ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের প্রথম জানাজা শনিবার বাদ জোহর বনানী ডিওএইচএসের মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার পর বিএএফ শাহীন কবরস্থানে দাফন দাফন করা হবে।

প্রসঙ্গত, ৮ জুন কানাডায় স্থানীয় সময় বিকাল ৩টা ৬ মিনিটে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।

ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের অকাল মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করেছে। তার পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জন্য ছিল গর্বের বিষয়। তার এই অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

/আইএ/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের