শ্বাসনালিতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ জুন ২০২৫, ২২:০৫আপডেট : ১২ জুন ২০২৫, ২২:০৫

লক্ষ্মীপুরে শ্বাসনালিতে খিচুড়ি আটকে অরি দাস নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অরি দাস ফেনী জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির ছেলে শিশু। ঈদের বন্ধে শিশুটি মা-বাবার সঙ্গে লক্ষ্মীপুরে নানাবাড়িতে বেড়াতে আসে।

প্রতিবেশী স্বর্ণা দাস বলেন, ‘ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়। পরে অরিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মৃত্যুতে বাকরুদ্ধ ওই পরিবার।’

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, ‘শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এজন্য মাকে সতর্ক থাকতে হবে। কোনোরকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য সহকারে খাওয়াতে হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী