গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, মালিকের ৩ মাসের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি 
১৩ জুন ২০২৫, ১১:১৮আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:১৮

গাজীপুরে কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। 

তিনি জানান, জেলার কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা মোড় এলাকায় আব্দুল আউয়াল (৪৪) নিষিদ্ধ পলিথিন কারখানায় অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায়  অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায় কারখানায় প্রথমে প্লাস্টিকের দানা উৎপাদন করা হয়। পরে ওই দানা দিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে। কারখানার ভেতর পলিথিন, প্লাস্টিকের দানা এবং এসব উৎপাদনের মেশিনও রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী কারখানার মালিক আব্দুল আওয়ালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারখানা সিলগালা করে দেওয়া হয়। দণ্ডিত আব্দুল আওয়ালকে পুলিশ পাহারায় গাজীপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, কারখানাটি অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি সৃষ্টি করা হচ্ছিল। পরিবেশ আইন অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অবৈধ কারখানা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
দেশে শিক্ষিত মানুষের মধ্যে পলিথিন ব্যবহারের প্রবণতা বেশি: গবেষণা
নিষিদ্ধের দুই দশকেও থামেনি পলিথিনের দাপট
পুকুর ও জলাশয় রক্ষা করার দায়িত্ব সবার: পরিবেশ উপদেষ্টা
সর্বশেষ খবর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান