বার্সেলোনা, রিয়াল হলে আমাকে বরখাস্ত করতো: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৫, ১১:১২আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:১২

বার্সেলোনা, রিয়াল হলে আমাকে বরখাস্ত করতো: গার্দিওলাপেপ গার্দিওলা অধীনে প্রথমবার ম্যানসিটি খালি হাতে মৌসুম শেষ করেছে। টানা চারবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ীরা টেবিলের তিনে ছিল। চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকেও বিদায় নিতে হয়েছে। এফএ কাপের ফাইনালে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। এমন হতাশাজনক মৌসুমের পরও স্প্যানিশ কোচকে দায়িত্বে বহাল রেখেছে সিটিজেনরা। অথচ বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে থাকলে, এমন পরিস্থিতিতে বরখাস্ত করা হতো মনে করেন গার্দিওলা।

সিটির সবচেয়ে কঠিন সময় গেছে অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মাঝ পর্যন্ত। ওই সময় ১৩ ম্যাচে ৯টি হারে তারা। কিন্তু ক্লাব গার্দিওলার ওপর আস্থা রাখে। শুধু তাই নয়, নভেম্বরে তার সঙ্গে নতুন চুক্তিও করে।

সাবেক বার্সা কোচ মনে করেন, লা লিগা ক্লাব হলে এই ধরনের সহনশীলতা দেখাতো না তার সঙ্গে। গার্দিওলা বললেন, ‘বছরটা আমাদের যেমন গেছে, এটা যদি স্পেনে হতো, আমি অক্টোবর, নভেম্বর কিংবা ডিসেম্বরে কোচিং করতে পারতাম না। বার্সা বা মাদ্রিদ হলে, তারা আমাকে বরখাস্ত করতো। কিন্তু এখানে, কোনও প্রশ্নও ওঠেনি।’

গার্দিওলা কার্লো আনচেলত্তির উদাহরণ টেনে আনলেন। ট্রেবল জয়ের এক বছর পর মাদ্রিদ ছেড়ে তাকে ব্রাজিল জাতীয় দলে যেতে হয়েছে। ম্যানসিটি কোচ বললেন, ‘কার্লো আনচেলত্তিকে দেখুন। সে এক বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছিল, আর এখন তাকে ব্রাজিলে কোচিং করাতে যেতে হলো।’

আগামী মৌসুমে ঘুরে দাঁড়াতে ট্রান্সফার মার্কেটে সিটিকে খরচের আহ্বান জানিয়েছিলেন গার্দিওলা। এক্ষেত্রেও সমর্থন পেয়েছেন। রায়ান আইত-নৌরি, রায়ান চার্কি ও তিজ্জানি রেইন্ডার্সের সঙ্গে চুক্তি করেছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী