হজ শেষে দেশে ফিরেছেন ২০৫০০ জন, মৃত বেড়ে ২৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১০:০৩আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:০২

হজ শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। শনিবার (১৪ জুন) পর্যন্ত দেশে আসা হাজির সংখ্যা ২০ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে আসা হাজির সংখ্যা ২ হাজার ৯২৪ জন। বেসরকারি মাধ্যমে আসা হাজির সংখ্যা ১৭ হাজার ৫৭৬ জন। হজ বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৬ হাজার ২০৭ জন। এছাড়া সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৭ হাজার ৮৭৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬ হাজার ৪২০ জন। এখন পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৫২টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি। আর সৌদি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করেছে ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করেছে ১৬টি।

এদিকে বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে সৌদিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ জন। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৭। শনিবার (১৪ জুন) আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ৪ জন।

প্রসঙ্গত, এবছর হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে। ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের