এটিসি কন্ট্রোলার জাহিদুল ইসলামকে বেবিচকের সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৫, ২০:৪৬আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:৪৬

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগের অধীনে কক্সবাজার বিমানবন্দরে কর্মরত এরোড্রামা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে তার পেশাগত নিষ্ঠা, সতর্কতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ সক্ষমতার জন্য বিশেষ স্বীকৃতি লাভ করেছেন। 

বুধবার (২ জুলাই) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া তার এই কৃতিত্বের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছেন।

সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিবিসি-৪৩৬ (এস২-এজেডব্লিউ) উড্ডয়নের পর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে। সেসময় দায়িত্বে নিয়োজিত জাহিদুল তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করেন এবং সংশ্লিষ্ট পাইলটকে সতর্ক করেন। একই সঙ্গে, কাছাকাছি অবস্থানে থাকা উইবিজি-১৪৮ (এস২-এজেডব্লিউ) ফ্লাইটের সঙ্গে দ্রুত সমন্বয় করে নিশ্চিত করেন, বিচ্ছিন্ন হওয়া চাকাটি বিবিসি-৪৩৬ এরই।

পরবর্তী সময়ে বিলম্ব না করে তিনি জরুরি প্রোটোকল অনুসরণ করেন এবং ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রাম টাওয়ারের নিয়ন্ত্রণে হস্তান্তরের ব্যবস্থা করেন। তার সচেতনতা, তৎপরতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি সম্ভাব্য দুর্ঘটনা প্রতিহত করা সম্ভব হয়।

এই ঘটনা মো. জাহিদুল ইসলামের পেশাদারত্ব, নিরাপত্তা সচেতনতা ও দায়িত্ব পালনের মানদণ্ডকে প্রতিফলিত করে। এই ধরনের দক্ষতা ও নিষ্ঠা বাংলাদেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আস্থা ও নিরাপত্তার স্তরকে আরও সুদৃঢ় করে তোলে।

/এআই/এমকেএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী