জুরাইনে অস্ত্র ও গুলিসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৪:২৭আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪:২৭

রাজধানীর কদমতলীর জুরাইন বৌ-বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৯ জুলাই) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. শাকিল (৩৬), মো. রুবেল (৩৪) ও মো. মোক্তার ভূঁইয়া (৪০)।

র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জুরাইন বৌ-বাজার এলাকাসহ আশপাশে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল এবং চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জুরাইন বৌ-বাজারের একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালায়। সেখান থেকে তারা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, শাকিলের বিরুদ্ধে ৯টি এবং রুবেলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম