গুম প্রতিরোধে তদন্ত কমিশন ও ইউভিইডি’র বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২৫, ১৭:৫৯আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৭:৫৯

গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য গঠিত ‘গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’র সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড ফর দ্যা ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের (ইউভিইডি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে ইউভিইডি’র মুখ্য আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বৈঠকে তদন্ত কমিশনের সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে তাদের অবহিত করেন।

ইউভিইডি প্রতিনিধিদলের পক্ষ থেকে গুম থেকে এখনও ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা কমিশনের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের বর্তমান অবস্থান শনাক্তে সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আর্থসামাজিক পুনর্বাসন এবং বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও প্রয়োগ সংক্রান্ত সুপারিশও আলোচনায় স্থান পায়। প্রতিনিধিদের বক্তব্য শুনে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আশ্বস্ত করেন—কমিশন আইনসিদ্ধ কাঠামোর মধ্যে থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়। 

ঘণ্টাব্যাপী বৈঠকে তদন্ত কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের