মাউন্টেন কনজ্যুমার লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৮:০২আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:০২

রাজধানীর উত্তরা দক্ষিণখান থানা এলাকায় মিথ্যা প্রচারণা ও প্রতারণার মাধ্যমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে মাউন্টেন কনজ্যুমার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি জানায়, প্রতিষ্ঠানটি ‘অর্গানিক হেয়ার অয়েল’ নামে বিপজ্জনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্য বাজারজাত করে আসছিল। যা ভোক্তাদের প্রতারিত করার শামিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. আল ইমরানের নেতৃত্বে এবং দক্ষিণখান থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া গেছে। তাই সংশ্লিষ্ট আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন প্রতারণামূলক পণ্যের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাধারণ নাগরিকদের সতর্ক থাকার এবং এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য পেলে ৯৯৯ বা সংশ্লিষ্ট থানাকে অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে ডিএমপি।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম