রাজধানীর বাড্ডায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৮:২২আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:২২

রাজধানীর বাড্ডা থানার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে ২ রাউন্ড গুলিভর্তি দুটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃত অপরজনের নাম মো. ইব্রাহিম খলিল বাবু।

বৃহস্পতিবার (১০ জুলাই) উত্তরায় র‌্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভেতরের রাস্তায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে করে বাড্ডার কাজী বাড়ি এলাকায় যাওয়ার পথে মোজাম্মেল ও বাবুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলিভর্তি ২টি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মোজাম্মেল রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজী বাড়ি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা মামলাও রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা অস্ত্র ভাড়া দেওয়া, অস্ত্র ব্যবসা এবং মাদক কারবারে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান