সিদ্ধেশ্বরীতে সেই চাঞ্চল্যকর ছিনতাই, মূলহোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৫, ২০:৩১ আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২০:৩১

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত গাড়িতে বসে এক নারীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তাকে প্রায় ২০ ফুট দূর পর্যন্ত টেনে নেওয়ার ঘটনায় জড়িত রবিউল গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিট (এসআইএন্ডও-দক্ষিণ)। পিবিআই জানিয়েছে, চাঞ্চল্যকর সেই ছিনতাই চক্রের মূল হোতা রবিউল।

শনিবার (২ আগস্ট) রাজধানীতে সংস্থাটির দক্ষিণ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পিবিআই। গ্রেফতারের সময় রবিউলের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও অপরাধে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পিবিআই জানায়, ঘটনাটি ঘটে গত ২৬ এপ্রিল, ভোর ৫টা ৪৫ মিনিটে। গাজীপুরগামী বাস ধরার জন্য সিদ্ধেশ্বরী এলাকার গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই নারী। ঠিক সে সময় হঠাৎ করেই সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তার পাশে গতি কমিয়ে থামে। গাড়ির জানালা খুলে এক ছিনতাইকারী হাত বাড়িয়ে ভুক্তভোগীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দেন। কিন্তু ব্যাগটি হাতে শক্তভাবে ধরে ছিলেন ভুক্তভোগী। ফলে চলন্ত গাড়ির সঙ্গে তাকে প্রায় ১৫ থেকে ২০ ফুট টেনে নেওয়া হয়। পরে ব্যাগটি হাত থেকে ছুটে গেলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় আশপাশে থাকা লোকজন দ্রুত এসে আহত নারীকে উদ্ধার করেন। তিনি গুরুতরভাবে আহত হলেও প্রাণে বেঁচে যান।

ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিট (এসআইএন্ডও- দক্ষিণ)। তদন্তে বেরিয়ে আসে, ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ও গাড়ি করে ছিনতাইকারী চক্রের হোতা রবিউল (৩৩)। তিনি রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং ভুক্তভোগী নারীর দেওয়া বর্ণনার ভিত্তিতে রবিউলকে শনাক্ত করা হয়। এরপর রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

রবিউল আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, তিনি ও তার দুই সহযোগী প্রাইভেটকার নিয়ে প্রায় ভোরবেলায় রাজধানীর বিভিন্ন সড়কে ছিনতাইয়ের উদ্দেশে বের হতেন। তাদের লক্ষ্য থাকতো একা চলাচলকারী পথচারী, বিশেষ করে নারী যাত্রী। ২৬ এপ্রিল সকালে সিদ্ধেশ্বরীর ঘটনাটি ছাড়াও সেদিন তারা আরও ৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। 

চক্রটি রাজধানীতে মোট ২৫ থেকে ৩০টি ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে জানিয়েছে পিবিআই।  

ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সুহৃদ দে জানান, ভুক্তভোগী নারী শারীরিকভাবে গুরুতর আহত হয়েছেন। তার হাত ও হাঁটুতে বড় ধরনের ক্ষত হয়েছে। রবিউলের গাড়ি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
পূজামণ্ডপে পদদলনে ১৯ জনের মৃত্যু: আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
সর্বশেষ খবর
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
হোটেল রুমের কম আলোতেই নিখুঁত মেকআপ!
হোটেল রুমের কম আলোতেই নিখুঁত মেকআপ!
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সম্পাদক পরিষদের তীব্র নিন্দা
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সম্পাদক পরিষদের তীব্র নিন্দা
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ