রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। বুধবার (৬ আগস্ট বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মোহাম্মদপুর থানার বরাতে ডিসি তালেবুর জানান, মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) ও নয়ন ইব্রহিম খলিল (১৯)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।
অন্যদিকে একইদিন আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো—মো. নয়ন (১৯), মো. ওসমান ওরফে রুবেল (২০), মো. হাসান (১৯), মো. সজিব (১৮) ও মো. রাসেল (২৭)।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।








