ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৫, ১৮:২৯আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৮:২৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ। তারা হলো মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।

শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের কাছে সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মোবাইলে ফেসবুক ব্রাউজ করছিলেন। এ সময় তিনি চাঁদপুর ইলিশ ঘাট নামে একটি পেজে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দেখতে পান। পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ওই ব্যক্তি। এক পর্যায়ে ইলিশ কেনার আগ্রহ দেখিয়ে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে অভিযুক্তরা তার কাছ থেকে দুই লাখের বেশি টাকা হাতিয়ে নেয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে পাওয়া গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই দুই জনের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সোয়া ৫টার দিকে কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. মাসুম বেগকে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের