নির্বাচনি প্রস্তুতি জানতে ইসিতে আইআরআই’র প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৫, ১৯:৪৮আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৯:৪৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দল। 

সোমবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটির প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, ৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই। আজকের বৈঠকে আমরা কী করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে।

তিনি বলেন, প্রাক নির্বাচনি পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। তবে আমরা কোনও বিষয়ে সুপারিশ করিনি। আমরা সরাসরি নির্বাচন কমিশনকে কোনও সহায়তাও দেই না। তবে আমরা  দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ, নীতি নির্ধারণী সংলাপ, এমন নানা ধরনের কাজ করেছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারিগরি সহায়তা অব্যহত রাখবো। আমরাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে— কীভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য আমরা ইতোমধ্যে কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।

এ সময় ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী