ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী পরিষদের ৭ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৭:১২আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭:১২

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ।

বুধবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা।

এসময় বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করতে হবে। পাশাপাশি প্রকৌশল সংস্থার প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়ার দাবি করেন তারা। মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে নিয়োগ ও পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম ইংরেজিতে প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২ নিশ্চিত, ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন, কাঁচামালের সরবরাহ বাড়ানো এবং ভোকেশনাল শিক্ষায় ট্রেড ইন্সট্রাক্টরকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। বেসরকারি পলিটেকনিক ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানের মতো ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে কাঁচামাল, ভাতা ও প্রশিক্ষক ভাতা দেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার নির্ধারিত দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ সংরক্ষণ, পাশাপাশি প্রকৌশল খাতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ডভিত্তিক ভাগ করে নির্ধারণ এবং জনবল কাঠামোয় বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ রাখার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়ানো এবং কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত ৭ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

/এসএ/এপিএইচ/
সম্পর্কিত
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
শাপলা চত্বরে হতাহতের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী