চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগের নামে প্রতারণা: গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৩

অনলাইনে চাকরির প্রলোভন এবং টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর ধানমন্ডি, ঠাকুরগাঁও  ও দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও তাদের সহযোগী আসাদ (৩০)। তাদে কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ভিন্ন ভিন্ন ছদ্মনামে ব্যবহৃত একাধিক সিম কার্ড জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিআইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেফতার ব্যক্তিরা খণ্ডকালীন ভুয়া চাকরি ও টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে কয়েক গুণ মুনাফা পাওয়া যাবে– এমন আশ্বাস দিতো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা ক্যান্টনমেন্ট থানায় দায়ের হওয়া মামলা তদন্তপ্রাপ্ত আসামি। তাদের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করছে সিআইডি।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের