চাপ সৃষ্টি করে মাহিনকে সরানো হয়েছে: জামালুদ্দীন খালিদ

ঢাবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:২১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:২১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকারকে চাপের মুখে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

খালিদ বলেন, ‘একসঙ্গে লড়াই করার জন্য আমরা সমন্বিত প্যানেল গঠন করেছিলাম। এই প্যানেল ঘোষণা করার আগেও আমাদের ভাঙার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, মন্ত্রীপাড়ার চাপ এবং দলীয় হস্তক্ষেপে মাহিন সরকারকে সরে দাঁড়াতে হলো।’

তিনি আরও জানান, সমন্বিত প্যানেলে যোগ দেওয়ার কারণে মাহিন সরকারকে তার দল এনসিপি বহিষ্কার করে। বহিষ্কারের আগেও তাকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। এমনকি এলাকায় তার নেতাকর্মীরা হুমকি ও ভয়ভীতি পাচ্ছেন বলেও দাবি করেন খালিদ।

তিনি বলেন, ‘শুধু মাহিন নয়, আমাদের প্যানেলের আরও প্রার্থীদের ওপর বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের ঘৃণ্য রাজনীতি চলছে।’

/এমএইচআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী