আরও এক হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫

আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জুলাই আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় মো. সালাউদ্দিন সুমন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মুহাম্মদ আসাদুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য আদালত সোমবার দিন ধার্য করেন।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ প্রহরায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে তাকে আদালতে চত্বরে আনা হয়। কাঠগড়ায় তুলে তার হেলমেট, জ্যাকেট ও হাতকড়া খোলা হয়। শুনানি শেষে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গতবছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন সালাউদ্দিন সুমন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে সালাউদ্দিনের মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে হত্যা মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন হত্যা মামলায় তাকে  গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। তারপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় রমজান মিয়া জীবন হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

/এনএইচ/এম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম