জুলাই শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য: সাদিক কায়েম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ীরা রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ডাকসুর নবনির্বচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নেতৃত্বে  সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

এ সময় সাদিক কায়েম বলেন, ‌‌‘শহীদেরা আমাদের প্রেরণার বাতিঘর। আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম, শহীদেরা আমাদের পথ দেখিয়েছেন। শহীদদের আমানত যেন আমরা রক্ষা করতে পারি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তাদের  যে আকাঙ্ক্ষা, সেটি পুনরজ্জীবিত করার জন্য আমরা আজ শহীদদের কবর জিয়ারত করতে এসেছি।'

ডাকসু ভিপি আরও বলেন, ‍শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ২ হাজার ভাইবোন শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবার আমাদের পরিবার। তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান কাজ। আমরা সবার কাছে আমাদের ওপর অর্পিত আমানত রক্ষার জন্য দোয়া চাই।'

পরে রায়েরবাজারে সমাহিত মুক্তিযুদ্ধের শহীদদের কবরও জিয়ারত করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃবৃন্দ।

/এম/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ