যাত্রাবাড়ীতে ডিবি পরিচয়ে ডাকাতি 

ট্রাক, প্রাইভেটকার-মোটরসাইকেলসহ তিন ডাকাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১

রাজধানীর যাত্রাবাড়ীতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪), মো. টিটু মিয়া (৩২) ও মো. মিঠু মিয়া (৪৮)। এসময় তাদের কাছ থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনৈক মো. সেলিম মোল্লা বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ৩০ আগস্ট রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিমপাড়ায় আর্ট পেপারবাহী একটি ট্রাক আটকায় চারজন অজ্ঞাত ব্যক্তি। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালান দেখতে চায়। চালানে সমস্যা আছে বলে চালককে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয় দেখিয়ে ট্রাকটি ডেমরার দিকে চালাতে বাধ্য করে। পরে মৃধাবাড়ী ইউটার্ন এলাকায় গিয়ে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

মামলা তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিরপুরে অভিযান চালিয়ে মনোয়ার হোসেন সকালকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টা ৫ মিনিটে চাঁদপুরের হাইমচর এলাকায় অভিযান চালিয়ে টিটু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে রাত ৯টা ৩০ মিনিটে বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়। 
তাদের দেওয়া তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল ও আর্ট পেপার উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা রাজধানীর ব্যবসায়ীরা ও পণ্যবাহী ট্রাকগুলোকে অনুসরণ করে সুবিধাজনক স্থানে পথরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে লুটপাট চালাতো। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের