মাসব্যাপী মাদকবিরোধী কার্যক্রম শুরু কারা অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৭
সারা দেশের মতো দেশের কারাগারগুলোতেও মাদকের প্রভাব বিস্তার করেছে। এবার কারাগারকে মাদকমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কারা অধিদফতর। এর অংশ হিসেবে কারারক্ষী, বন্দি এবং দর্শনার্থীদের ওপর ডোপ টেস্ট চালু করা হবে।
 
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
মাদকবিরোধী মাস ঘোষণা
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের আর্থ–সামাজিক প্রেক্ষাপটেও মাদকের প্রভাব উদ্বেগজনক হারে বাড়ছে। দেশের কারাগারও এর বাইরে নয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জেল সেপ্টেম্বর মাসকে মাদকবিরোধী কার্যক্রমের মাস ঘোষণা করে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করেছে।
 
'জিরো টলারেন্স’ নীতি
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জেল মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্থানীয় কারা প্রশাসন, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— কারাগারে প্রবেশের সময় দর্শনার্থী, বন্দি ও কারা কর্মকর্তা–কর্মচারীদের বিশেষ তল্লাশি, কারারক্ষী, বন্দি ও দর্শনার্থীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম, সন্দেহভাজন কারারক্ষী ও বন্দিদের ডোপ টেস্ট চালু। 
 
ডোপ টেস্টের মাধ্যমে সম্ভাব্য মাদকসেবীদের শনাক্ত করে অধিকতর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা হবে।
 
সংশোধন ও পুনর্বাসন
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’ মূলমন্ত্রকে সামনে রেখে দেশের কারাগারগুলোতে বিপথগামী মানুষদের সংশোধন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ জেল কাজ করে যাচ্ছে।
/এবি/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের