বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে রোমানিয়ার বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৭

রোমানিয়ার পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে অ্যাকাডেমিক, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার অধীনে প্রতি বছর ৬ থেকে ১০ বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ্‌নাজ গাজী এবং রোমানিয়ার প্লয়েস্ত শহরে অবস্থিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. এলিন দিনিতা।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সমঝোতা স্মারকের অধীনে প্রতি বছর ৬ থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দেওয়া হবে। উক্ত স্কলারশিপ কভারেজের মধ্যে থাকবে টিউশন ফি মওকুফ, ফ্রি আবাসন সুবিধা এবং খাবারের জন্য আংশিক খরচ। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষা অবশ্যই প্রকৌশলের বিভিন্ন বিভাগের অধীনে হতে হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহনাজ গাজী শিক্ষা সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতির জন্য রেক্টর ও তার দলের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, রোমানিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা কেবল অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব থেকেই উপকৃত হবেন না, তারা দু’দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবেও কাজ করবে।

পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের দৈর্ঘ্য ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামের ব্যাপ্তি সাড়ে ৪ বছর।

রাষ্ট্রদূত শাহ্‌নাজ গাজী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রোমানিয়ার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দিন দিন সম্পর্কের কলেবর বাড়ছে। একইসঙ্গে বাংলাদেশেও জ্বালানি, বিদ্যুৎ ও শক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে প্রয়োজন জ্বালানি ও শক্তির সঠিক ব্যবহার। এ ক্ষেত্রে বিশেষায়িত শিক্ষায় ডিগ্রি নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের পরিবেশ রক্ষা ও শক্তি শিল্পের জন্য হতে পারে এক অনন্য মাইলফলক।’

আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ প্রোগ্রামটি কার্যকর হবে। এ ক্ষেত্রে আগামী এপ্রিল ২৬ থেকে আবেদন শুরু হবে। মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রকৌশলে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এছাড়া আইইএলটিএসে ন্যূনতম ৬ থাকতে হবে। খুব শিগ‌গিরই স্কলারশিপ প্রোগ্রামের বিস্তারিত দূতাবাসের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রায় অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী
ক্লিনিকে চাকরি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নীলা রাখাইন পিএইচডি করবেন যুক্তরাষ্ট্রে  
শিক্ষার্থীদের জন্য কঠোর হচ্ছে সুইডেন 
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?