কাওরান বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০

রাজধানীর কাওরান বাজারে ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। এ সময় আরিব হোসেন (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কাওরান বাজার পেট্রোবাংলার সামনে থেকে রেল গেট পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মিছিল করে। এ সময় কাওরান বাজার সার্ক ফোয়ারার সামনে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের সময় কাওরান বাজারে পেট্রোবাংলা ভবনের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ মিছিলে বের করে। এ সময় তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু; জয়তু শেখ হাসিনা; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলের সময় কাওরান বাজারে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে।

মিছিল থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, তারা নামাজের সময় মিছিল করেছে। আমাদের ধারণা ছিল নামাজের মিছিল। আমাদের সেভাবে প্রস্তুতি নেওয়া ছিল। পরে মিছিলের খবর পেয়ে সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়।

 

/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান