পরিবেশ অধিদফতরের অভিযানে ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদফতর দেশব্যাপী বিশেষ মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলায় পলিথিন, শব্দদূষণ, কালো ধোঁয়া, বায়ুদূষণ এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

রবিবার পরিবেশ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভোলা ও নড়াইল জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের অপরাধে ২টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মোট ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ জনগণকে সতর্ক করার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে শব্দদূষণ বিরোধী অভিযান চালানো হয়। এসব জেলায় ৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। কিছু যানবাহনের চালককে সতর্কবার্তা দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী