দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে চায় পোল্যান্ড ও বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মইনুল ইসলাম সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও প্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। বৈঠকে পুলিশ ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যুরোর উপ-পরিচালক কর্নেল ইরমিনা গোলবিয়েভস্কা, পিএইচডি এবং অভিবাসন ও আন্তর্জাতিকবিষয়ক বিভাগের পরিচালক মিসেস ম্যাগডা রিচটারসহ পোলিশ জাতীয় পুলিশ এবং অভ্যন্তরীণ বিষয়ক ও প্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাইবার অপরাধ প্রতিরোধ, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, অভিবাসন ও বাণিজ্য দূতাবাসের বিষয়ে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে দক্ষতা ও জ্ঞান বিনিময় বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও পোল্যান্ডের জাতীয় পুলিশের মধ্যে যৌথ কর্মসূচি ও বিনিময় উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও নিবিড় করতে এবং অদূর ভবিষ্যতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
নবায়নযোগ্য জ্বালানিতে নরওয়ের কারিগরি ও আর্থিক সহযোগিতা চায় বাংলাদেশ 
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি