লালবাগে ছারপোকার ওষুধের গ্যাসে ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৫, ১৮:২৯আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৮:২৯

রাজধানীর লালবাগে ছারপোকা মারার ওষুধের বিষাক্ত গ্যাসে জীবন মিয়া (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে লালবাগ শাহীনগর এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত জীবন মিয়া মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাকিয়া পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে লালবাগের জেএস শাহীনগর রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১ অক্টোবর সকাল ১১টার দিকে জীবন বাসার সব কক্ষে ছারপোকার ওষুধ ছিটিয়ে ব্যবসার কাজে বের হন। ওই রাতে পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাসায় অবস্থান করলেও জীবন একাই বাসায় থেকে যান। রাতের বেলা দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তিনি।

পরদিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্বজনরা বাসায় গিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় জীবনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।’

এআইবি/এবি/এমএইচআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি