চাঁদাবাজির মামলা: জামিন পেলেন ঢাবি ছাত্রদল নেতা শাওন, ২ আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৫, ১৯:০৩আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৯:০৩

ব্যবসায়ীকে অপহরণ, মারধর করে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেফতার ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন দেন। তবে এই মামলার অপর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- মো. হেলাল উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিস। 

এদিন গ্রেফতারের পর শাওন ও হেলালকে এবং রিমান্ড শেষে ইদ্রিসকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে জয়নুল আবেদীন পলাশ জামিন চেয়ে আবেদন করেন। তিনি বলেন, ‘মামলার বাদী আদালতে হাজির আছেন। বাদী আসামির পক্ষে হলফনামা দিতে চান। আসামি শাওন জামিন পেলে তার কোনও আপত্তি নেই।’ এ সময় আদালতে হলফনামা দাখিল করেন মামলার বাদী শেখ নাঈম আহমেদ। শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার বাদী শেখ নাঈম আহমেদ রাজধানীর পান্থপথ এলাকার ‘ট্রিপজায়ান’ নামের একটি ট্রাভেল এজেন্সির মালিক। তিনি অভিযোগ করেন, শুক্রবার বিকালে গুলশানে ব্যবসায়িক কাজে গিয়ে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন ও তার সহযোগীদের হাতে তিনি অপহৃত হন। ওই সময় তারা আমার ফোন, ল্যাপটপ ও মানিব্যাগ নিয়ে নেয় এবং ৩৭ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আমি অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গুলশান লেকপাড়ে নিয়ে গিয়ে মারধর করে। এ ঘটনায় তিনি গুলশান থানায় মামলা দায়ের করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি