আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার নির্দেশ: ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৭:০৮আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:০৮

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রূপনগরে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের আগুনের ঘটনাস্থলের ৩০০ গজের মধ্যে না থাকার জন্য অনুরোধ করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এখানে ক্যামিক্যাল থাকায় আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একটু পর পর ক্যামিক্যাল বিস্ফোরণ হচ্ছে। ফলে এখানে আসা পুলিশ, গোয়েন্দা সদস্য এবং সাংবাদিকসহ সাধারণ মানুষদের আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কসমি ফার্মা নামে একটি ক্যামিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্যামিক্যাল গোডাউনের পাশের সরদার গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার দোতলা ও তিনতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওই স্থানে আগুন লাগে। দুপুর পৌনে ১২টার মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল ৪টায় পাওয়া খবর অনুযায়ী ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম