নিয়ন্ত্রণে আসেনি মিরপুরের আগুন, এখনও উড়ছে ধোঁয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ২৩:০৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২৩:০৭

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে থেকে গার্মেন্টস কারখানায় ছড়িয়ে পড়া আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাসায়নিকের গোডাউনে ধোঁয়া উঠতে দেখা গেছে। রয়েছে আগুনের শিখা।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সন্মেলন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট এই কার্যক্রমে যুক্ত হয়েছে এবং এখনও কাজ করছে। গার্মেন্টস অংশের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু রাসায়নিকের গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণ হয়নি। অগ্নিনির্বাপণের কাজ এখনও সম্পন্ন হয়নি। কেমিক্যাল গোডাউনটি এখনও সেফ বা নিরাপদ না। সেখানে এখনও আগুনের শিখা রয়েছে এবং ধোঁয়া উঠছে। এই আগুন নিয়ন্ত্রণ করতে আরও সময় লাগতে পারে।’

‎তিনি আরও বলেন, ‘যতটুকু জানা গেছে রাসায়নিকের গুদামে ছয়-সাত ধরনের কেমিক্যাল ছিল। ফায়ার প্যাকিংয়ের জন্য মানুষ ছাড়া টেকনোলজিতে যেমন লুপ ৬০ ড্রোন এবং গ্রাউন্ড মনিটর ব্যবহার করা হচ্ছে। আগুন নেভানোর জন্য সাধারণত পাউডার, ওয়াটার, এনজাইম এবং হাইড্রোজেন পারঅক্সাইডও ব্যবহার করা হচ্ছে।’

‎মরদেহ বের করার জন্য কিছুক্ষণ সার্চিং অপারেশন বন্ধ রাখা হয়েছিল বলেও জানান তাজুল ইসলাম।

‎তিনি বলেন, ‘এই গার্মেন্টস অথবা কেমিক্যাল গোডাউনের কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং কোনও লাইসেন্সও ছিল না।’

উল্লেখ্য, মঙ্গলবার বেলাসাড়ে ১১টার দিকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ইউনিট বাড়িয়ে ১২টি ঘটনাস্থলে কাজ শুরু করে।

/এএজে/এম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের