অভিজিত হত্যা

আরও সাতজন শনাক্ত, দ্রুত গ্রেফতারের আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৬:৩০আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৬:৩৬

বিজ্ঞান মনস্ক লেখক ড. অভিজিত কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, বিজ্ঞান মনস্ক লেখক ড.অভিজিত হত্যায় দু’জন সরাসরি অংশ নেয় এবং এ ঘটনায় সাতজনকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিদের খুব দ্রত গ্রেফতার করা হবে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অভিজিত হত্যার অগ্রগতি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ কথা জানান। অভিজিত হত্যায় যে দু’জন সরাসরি অংশ নেন তারা আনসারুল্লাহ বাংলা টিমের (বর্তমানে আনসার আল ইসলাম)সদস্য। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।
মনিরুল ইসলাম আরও জানান, এ হত্যা সংশ্লিষ্ট যেসব আলামত উদ্ধার করা হয়েছে তা উচ্চ আদালতের অনুমতি নিয়ে এফবিআইয়ের ল্যাবে পাঠানো হয়েছিল এবং তার রিপোর্ট এখনও হাতে আসেনি।
তিনি বলেন, যারা হত্যায় অংশ নিয়েছে তাদের ডিএনএ আমরা সংগ্রহ করে এফবিআইয়ের ল্যাবে পাঠিয়েছি। এছাড়াও এর আশেপাশে যারা ছিল তাদেরও ডিএনএ সংগ্রহ করে সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।এফবিআইয়ের ল্যাব ও সিআইডির ল্যাবের রিপোর্ট মেলানোর পর বোঝা যাবে এ হত্যার সঙ্গে কারা কারা জড়িত ছিল।
এ পর্যন্ত মোট সাতজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।ওই সাতজনের মধ্যে হত্যায় সরাসরি অংশ নেওয়া দু’জনও থাকতে পারে বলেও জানান তিনি।
পহেলা বৈশাখের যৌন হয়রানির ঘটনায় তিনি বলেন, একজনকে গ্রেফতার করে আদালতে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করছিলাম আমরা। কিন্তু আদালত তা না করে মামলাটি আংশিক তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে)দায়িত্ব দিয়েছে। পিবিআই তদন্ত করছে। তবে তারা যদি তদন্তে সহযোগিতা চায় আমরা সহযোগিতা করবো।
/এআরআর/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম