নাফিসা কামালসহ ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৭ অক্টোবর ২০২৫, ২০:২৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২০:২৫

সিন্ডিকেট গড়ে মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে প্রতারণা ও মানিলন্ডারিংয়ের (অর্থপাচার) অভিযোগে নাফিসা কামাল ও তার পরিচালিত ‘অরবিটালস ইন্টারন্যাশনাল’সহ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রতারণার মাধ্যমে প্রায় ৩৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ লেনদেনের অভিযোগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং আইনে মামলাটি দায়ের করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী,নাফিসা কামাল ও তার প্রতিষ্ঠান অরবিটালস ইন্টারন্যাশনালসহ সহযোগী সিন্ডিকেট সদস্যরা সরকার নির্ধারিত ফি’র বাইরে অবৈধভাবে বিপুল অর্থ আদায় করেছেন।

তাদের বিরুদ্ধে মোট ৩৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৬১০ টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

মামলার অন্য আসামিরা হলেন, হাফিযুল বারী মোহাম্মদ লুৎফর রহমান (স্বত্বাধিকারী, ইরভিং এন্টারপ্রাইজ), রফিকুল ইসলাম পাটোয়ারী (স্বত্বাধিকারী, আমান এন্টারপ্রাইজ), জসিম উদ্দিন আহমেদ (স্বত্বাধিকারী, আহাদ ইন্টারন্যাশনাল লি.), মো. আকতার হোসাইন (স্বত্বাধিকারী, আক্তার রিক্রুটমেন্ট এজেন্সি), শিউলী বেগম (স্বত্বাধিকারী, মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিংস প্রা. লি.), কাউসার মৃধা (স্বত্বাধিকারী, মৃধা ইন্টারন্যাশনাল কর্পোরেশন) ও মোহাম্মদ বশির (স্বত্বাধিকারী, রাব্বি ইন্টারন্যাশনাল)

তাদের বিরুদ্ধে মোট ৩১১১ জন কর্মীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই অর্থ আদায় করা হয়।

মামলাটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত করছে।

সিআইডি জানিয়েছে, অভিযুক্তদের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজে অভিযান চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অন্যান্য সংশ্লিষ্ট সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির নিবিড় তদন্ত ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

/এবি/এম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের