জেলেদের মানবাধিকার ও সুরক্ষা বৈশ্বিক জলবায়ু সম্মেলনে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২৫, ২১:১০আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২১:১০

আসন্ন কপ-৩০ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে ঢাকায় আয়োজিত এক সেমিনারে নাগরিক সমাজের প্রতিনিধিরা জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর মানবাধিকার এবং সুরক্ষা বিষয়গুলো বৈশ্বিক জলবায়ু আলোচনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে কোস্ট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ফোরাম অফ ফিশার পিপলস আয়োজিত “রোড টু বেলেম [কপ-৩০]: জলবায়ু সংকট—জেলেদের সংগ্রাম ও নাগরিক সমাজের অভিমত” শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে জেলে ও উপকূলীয় জনগোষ্ঠী সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, অথচ নীতি-পরিকল্পনায় তাদের মতামত ও সুরক্ষার বিষয়টি উপেক্ষিত।

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. এস.এম. মঞ্জুরুল হান্নান খান, আবি আবদুল্লাহ, পরিবেশ অধিদফতরের পরিচালক জিয়াউল হক, ওয়াটার কিপার্স বাংলাদেশের শরীফ জামিলসহ অনেকে।

বক্তারা বলেন, ক্ষুদ্র জেলেদের টেকসই জীবিকা, ক্ষতিপূরণ, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অধিকারের নিশ্চয়তা দিতে হবে। জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে তাদের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
এক ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
সর্বশেষ খবর
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার