ধানমন্ডি-৩২ ঘিরে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১২ নভেম্বর ২০২৫, ০০:১০আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০০:২৯

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার পর ৩২ নম্বর সড়কে ঢোকার মুখে ব্যারিকেড স্থাপন করেছেন পুলিশ সদস্যরা। ওই সড়কে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। 

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে চলাচল স্বাভাবিক ছিল। সন্ধ্যা পর সড়কে অবস্থানরতদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখানে ব্যারিকেড স্থাপন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “শুধু ৩২ নম্বরে না, পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সড়কে টহল-চেক পোস্ট বাড়ানো হয়েছে।”

/এসএনএস/এবি/এম/
সম্পর্কিত
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনে নীতিগত অনুমোদন
সর্বশেষ খবর
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
প্রতারণার শিকার ১৭ হাজার বিনিয়োগকারীকে ৭২ কোটি টাকা দেবে ডিএসই
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার