২০০ টাকা মুচলেকায় হিরো আলমের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ নভেম্বর ২০২৫, ১৮:১১আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় ২০০ টাকা মুচলেকা দেওয়ার শর্তে কনটেন্ট ক্রিয়েটর আশারফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক রাকিবুল হাসান এ আদেশ দেন।

এর আগে আজ দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ হিরো আলমকে গ্রেফতার করে।

হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি মামলার বাদী রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হলে রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরবর্তীতে গত ২১ জুন আসামির সঙ্গে বাদী মিমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় এক বাসা ডাকেন। ওইদিন বাদীনি তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিসহ অজ্ঞাতনামা ১০/১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে আসামি হিরো আলমসহ ১০/১২ জন বেআইনিভাবে বাদীর বর্তমান বাসায় ভেতরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অংশে জখম করেন। এ সময় বাদীর গলায় থাকা ‘দের ভরি’ ওজনের স্বর্ণের চেইন কৌশলে তারা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক