মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৫, ২০:০৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ২০:০৪

রাজধানীর মিরপুর ১০ থেকে মিরপুর-২ গামী সড়কে নবনির্মিত ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মিরপুর সুইমিং কমপ্লেক্সের সামনে এক অনুষ্ঠানে তোরণটি উদ্বোধন করা হয়। ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ধারণ করে এই তোরণটি নির্মাণ করা হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়ক এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দির এলাকার সামনে আরও দুটি তোরণ নির্মাণ শেষে উদ্বোধন করা হয়।

‘মুক্তি তোরণ’ উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এই তোরণ মিরপুরের সংগ্রামী ছাত্রজনতার আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে। জুলাই আন্দোলনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, এই তোরণ তাদের বীরত্ব ও সংগ্রামের স্মৃতি নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে।”

উদ্বোধন শেষে প্রশাসক মিরপুর এলাকায় অবৈধ ব্যানার–ফেস্টুন উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, “আমরা বহুদিন ধরে অনুরোধ করছি অবৈধভাবে ব্যানার, ফেস্টুন লাগাবেন না। অনেকেই শুনছেন না। তাই আর অনুরোধ নয়, ইতোমধ্যে আমরা জরিমানা কার্যক্রম শুরু করেছি। এখন থেকে ব্যাপকহারে অবৈধ বিজ্ঞাপন, ব্যানার-পোস্টার স্থাপনকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে।”

পরে তিনি ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রশাসক বলেন, “আগামী বিজয় দিবসে আমরা এ সড়ক জনগণের চলাচলের জন্য খুলে দিতে পারবো বলে আশা করছি। দীর্ঘ ১৭ বছর পর দখলমুক্ত করে জনগণের জন্য সড়কটি উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল–২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম