ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৫, ২১:৫৭ আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ২২:২০

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে হওয়া এ কম্পনে সারা দেশে এখন পর্যন্ত ১০ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হন।

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতরা হলেন হাজী আব্দুল রহিম (৪৭) ও তার ছেলে মেহরাব হোসেন রিমন (১৩)। একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। তার মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এছাড়া রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন বলে জানিয়েছেন মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান।

এদিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক বছর বয়সী শিশু ফাতেমার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হন বলে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন।

অপরদিকে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়। একই ঘটনায় তার বাবা আহত দেলোয়ার হোসেন উজ্জ্বল শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যালে মারা যান।

ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। তখনই সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে ওমরকে মৃত ঘোষণা করা হয়।পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। 

এছাড়া জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়ার (৭৫) মৃত্যু হয়েছে। পাশাপাশি নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়াও (৪৫) ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন।

/আরটি/এসকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬
পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১১
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত কতজন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা
ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প