ঢাবিতে ভূমিকম্পে শামসুন্নাহার হলের ৩ শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ নভেম্বর ২০২৫, ২০:১২ আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২০:১৩

মাত্র ঘটে যাওয়া ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিনহাজ জানান, আহতদের মধ্যে একজনের পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্য দুই শিক্ষার্থীর অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

তিনি আরও জানান, আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে ভবন থেকে বের হতে গিয়েই তারা আহত হন।

আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/আরআইজে/
সম্পর্কিত
মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে বিধিনিষেধ
সর্বশেষ খবর
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
কপ৩১ জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ