ভারতীয় সখিনাকে নিয়ে বাংলাদেশি আশ্রয়দাতা

‘নানীর মতো করে রাখবো, যা খাই তাই খাওয়াবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ নভেম্বর ২০২৫, ০২:১০আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫২

‘একটা ভিনদেশি মানুষ, আমাদের কাছে থাকতে থাকতে মায়া হয়ে গেছে। যাইতে চায় না কোথাও। জামিন চাইতে মোট চারবার আদালতে আসছি। আজকে আদালতে জামিন পাইলো। যেহেতু জামিন হয়ে গেছে ওনার আমরা তাকে নানীর মতো করে সেবাযত্ন করবো। টাকা পয়সার কথা চিন্তা করিনা, যা খাবো, ওনাকে তাই খাওয়াবো। জামিন হওয়ায় আমরা খুব খুশি। উনি আমাদের দেশের আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল। তবে ওনাদের দেশের (ভারত) সরকারকে বলবো দ্রুত যেনও ওনাকে ফিরিয়ে নেয়, কারণ উনি পরিবারের কাছে যেতে চায়’ 

ভারতীয় নাগরিক সখিনার জামিনের পর রবিবার (২৩ নভেম্বর) চিফ মেট্রোপলিটন আদালতের সামনে এসব বলছিলেন সখিনার আশ্রয়দাতা ক্লান্তি আক্তার। যারা মূলত তাকে পেয়ে আশ্রয় দিয়েছিল এবং আদালতও আজকে ক্লান্তি আক্তার ও তার মা জাকিয়া আক্তারের জিম্মায় সখিনা বেগমকে জামিন দেন।

সখিনা বেগমের এখন জামিন হয়ে গেছে, কালকে কারামুক্তি হবে এরপরে কী উনি সখিনা বেগম ভারতে চলে যাবে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে আশ্রয়দাতা ক্লান্তি আক্তার বলেন, সে যেতে চায়। পরিবার তো সবার আছে। এতদিন আমাদের কাছে আছে। মায়া হয়ে গেছে। কিন্তু তার সন্তান আছে, তারা আমাদের সঙ্গে কথা বলে ফিরিয়ে নিতে চায়। 

উল্লেখ্য, পাসপোর্ট ও ভিসা ছাড়া পুশ ইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের মামলায় ভারতীয় সেই ৬৮ বছর বয়সি নাগরিক সখিনা বেগমকে জামিন দিয়েছে আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রবিবার জামিনের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সুবীর কুমার ঘোষ জানান, সখিনা বেগম যে বাসায় ছিলেন ওই বাসার লোকদের জিম্মায় তাকে জামিন দিয়েছেন আদালত।

সখিনা বেগমের পক্ষে অ্যাডভোকেট রহমাতুল্যাহ সিদ্দিক জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘মামলাটি জামিনযোগ্য ধারা। সখিনা বেগম ইচ্ছে করে এদেশে আসেননি। জোর করে (পুশ ইন) তাকে পাঠানো হয়েছে। তার জামিনের প্রার্থনা করছি।’ শুনানি নিয়ে আদালত সখিনা বেগমকে আশ্রয় দেওয়া ক্লান্তি আক্তার, তার মা মোছা. জাকিয়া এবং খালা ময়না আক্তারের জিম্মায় জামিনের আদেশ দেন। 

শুনানি শেষে অ্যাডভোকেট রহমাতুল্যাহ সিদ্দিক জানান, আশা করছি, সোমবারই কারামুক্ত হবেন সখিনা বেগম। এদিন শুনানিকালে সখিনা বেগমকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে সকিনাকে ভাসানটেক থানার টিনশেড টেকপাড়া গলির মাথায় পাওয়া যায়। জিজ্ঞেস করা হলে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে দাবি করেন।

/এএসএ/এমকেএইচ/
সম্পর্কিত
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
অভিযোগ মিথ্যা দাবি করে এমপি নজরুল বললেন, ‘ঘটনার সময় বাসায় ছিলাম না’
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
সর্বশেষ খবর
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার