সেন্টমার্টিনের মাস্টার প্ল্যান-ইপিআর ডিরেক্টিভের খসড়া প্রকাশ, মতামত আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৫, ১৮:৩০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৫
পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে (www.moefcc.gov.bd) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
 
এই খসড়া মাস্টার প্ল্যানের ওপর চলতি বছরের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের [email protected] ই-মেইলে লিখিত মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
 
এছাড়াও, ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর) বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’ এর প্রস্তুতকৃত খসড়ার ওপরও আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে [email protected] ই-মেইলে সব মন্ত্রণালয়, দফতর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের মতামত পাঠানোর অনুরোধ করা হলো।
 
মন্ত্রণালয় আশা করছে, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পরিবেশগত সম্পদ সেন্টমার্টিন দ্বীপকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।
/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
সর্বশেষ খবর
সড়কের পাশে বৃদ্ধকে দেখে হঠাৎ থামলো প্রধানমন্ত্রীর গাড়ি, মাথায় দিলেন হাত বুলিয়ে
সড়কের পাশে বৃদ্ধকে দেখে হঠাৎ থামলো প্রধানমন্ত্রীর গাড়ি, মাথায় দিলেন হাত বুলিয়ে
বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ
বিমানবন্দরে লাগেজ নিয়ে বিড়ম্বনা, জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ
অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া স্ট্রাইকারেই বাংলাদেশের সর্বনাশ!
অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া স্ট্রাইকারেই বাংলাদেশের সর্বনাশ!
‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে ইউনাইটেড হসপিটালের মাসব্যাপী আয়োজন
‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে ইউনাইটেড হসপিটালের মাসব্যাপী আয়োজন
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি