১২৮ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলো মাইলস্টোন শিক্ষার্থী সাইয়েবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৬ নভেম্বর ২০২৫, ১৬:২৪আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৬:২৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ ১২৮ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থী সাইয়েবা মেহজাবীন (১১)।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তে দগ্ধ ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "সাইয়েবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে সকালের দিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাইয়েবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল।"

ডা. নাসির উদ্দিন জানান, মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ একজনকে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

তিনি বলেন, "আশা করছি সেও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা পরেও জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অপারেশনের প্রয়োজন হলেও আমরা করবো।"

প্রসঙ্গত, ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হন প্রায় শতাধিক।

/আইএ/এম/
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান