বাউলের গ্রেফতার-হামলার প্রতিবাদ সভায় হামলা

সম্প্রীতিকে ভয় পায় কারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৫, ২০:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ২১:১৯

বাউল সাধক আবুল সরকারের মুক্তি, মানিকগঞ্জসহ সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদের অনুষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে। শাহবাগে শুক্রবার (২৮ নভেম্বর) শিল্পী, শিক্ষক, অ্যাক্টিভিস্টদের ‘সম্প্রীতির যাত্রা’য় হামলা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রাজনীতিবিদরা বলছেন, এটা বৃহত্তরভাবে দেখার সুযোগ আছে। নির্বাচনকে ভেস্তে দিতে নানা রকমের পরিস্থিতি তৈরির আভাস এগুলো। মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের হামলা দক্ষিণপন্থিদের উত্থানের জমিন তৈরি করে। এখনই সাবধান হতে হবে। প্রশ্ন হলো, সম্প্রীতিকে ভয় পায় কারা?

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকালে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলাকালে ‘জুলাই মঞ্চ’র কয়েকজন সদস্য তাদের ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করেন আয়োজক এবং অংশগ্রহণকারীরা। ঘটনার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বারবারই আবুল সরকারের নামে কোনও সমাবেশ হবে না বলতে থাকেন।

দুপক্ষের মধ্যে চলে ধাক্কাধাক্কি

তবে, হামলার বিষয়ে জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, ‘‘পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বুঝিয়েছি—ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে যাতে কোনও অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা যেকোনও পরিস্থিতিতে মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে। এরা মেয়ে নয়, সন্ত্রাসী—তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে।’’

গানের আর্তনাদ ছিল একটি প্রতিবাদী সংস্কৃতির অনুষ্ঠান। আয়োজকরা এটাকে ‘সম্প্রীতির যাত্রা’ নামে অবহিত করেছেন। এ ধরনের সম্প্রীতিকে ভয় পায় কারা, প্রতিবাদ সমাবেশে হামলার কারণ জানতে চাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, ‘‘এটা পরিকল্পিত হামলা। এটাকে নির্বাচনের বিরুদ্ধে তৎপরতা হিসেবে দেখছি। অভ্যুত্থানের পরে আদর্শগত ও মননের দিক থেকে ডানপন্থার উত্থান লক্ষ করা যাচ্ছে। মুক্তচিন্তাকে আঘাত করার লক্ষ্যে এরা শারীরিক উপস্থিতি জানান দিচ্ছে।’’

তিনি বলেন, ‘‘সরকারের ভেতরও সরকার আছে, তারা পরোক্ষভাবে এদের সঙ্গে আছে। কেননা, একেকটা ঘটনা ঘটার পরে দেখা যাচ্ছে—এরা নামেমাত্র বিবৃতি দিচ্ছে, যার কোনও অর্থ নেই। এসব আক্রমণের মধ্য দিয়ে দক্ষিণপন্থি মৌলবাদ উত্থাপনের জমিন তৈরি হচ্ছে।’’

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী বীথি ঘোষ। তিনি বলেন, ‘‘বাংলাদেশ একটা বহু বৈচিত্র্যের দেশ। বৈচিত্র্যকে যারা ভয় পায় এবং বাংলাদেশে যারা সংখ্যাগুরুর রাজনীতি করতে চায়, তারাই মূলত সম্প্রীতিকে ভয় পায়।’’ তিনি বলেন, ‘‘আমার ধারণা এই জায়গা থেকে তারাই হামলাটা করেছে।’’

সন্ধ্যার পর শাহবাগে মশাল মিছিল বের করেন ‘সম্প্রীতি যাত্রা’র আয়োজকরা

কোনও না কোনও প্রশ্রয় পাওয়ার কারণে এ ধরনের হামলার ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে বলে মনে করেন অধিকারকর্মী খুশী কবীর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘যারা সম্প্রীতিতে ভয় পায়, সম্প্রীতিতে বিশ্বাস করে না, যারা অস্থিতিশীল ও অসহনীয় অবস্থা তৈরি করতে চায়, তারাই এসব করছে। তারা এই সাহস পায় কী করে। যেটা দেখলাম, যারা আক্রমণ করেছে, সাহস পাচ্ছে— মানে তারা প্রশ্রয় পাচ্ছে।’’ তিনি বলেন, ‘‘যদি জানতো কোনও প্রশ্রয় পাবে না, তাহলে এই সাহসই করতো না। ভালো খবর হলো, তারা কর্মসূচি ভেস্তে দিতে পারেনি এবং আয়োজকরা এটা চালিয়ে নিতে পেরেছেন। এটা চালিয়ে যেতেই হবে।’’

জুলাই মঞ্চ কারা এবং কারা এই ধরনের সম্প্রীতিকে ভয় পায় জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘জুলাই মঞ্চ কারা তা জানা নেই। আমাদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। আর যারা সম্প্রীতি চায় না, তারা আসলে ভুঁইফোড় ও অবাঞ্ছিত শক্তি। গণতান্ত্রিক রাষ্ট্রে সব পক্ষেরই মত প্রকাশের স্বাধীনতা আছে। সেখানে কারও কর্মসূচিতে হামলা গ্রহণযোগ্য নয়।’’

/ইউআই/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের