মোহাম্মাদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ১৫:১৪আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৫:১৭

রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাফিজুর রহমান (৩৫) নামে এক বেকারী ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তি‌নি ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন। 

শনিবার (২৯ নভেম্বর) ভোর সা‌ড়ে ৫টার দি‌কে এই ঘটনা ঘ‌টে। আহত হাফিজুর রহমান  বাগেরহাটের কচুয়া উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে মোহাম্মাদপুরের বশিলা এলাকায় থাকেন।

মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী র‌ফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়েরবাজার এলাকা দিয়ে অটোরিকশায় যাওয়ার পথে চার-পাঁচজন ছিনতাইকারী পথরোধ করে ওই ব‌্যবসায়ীর। ছিনতাইকারীর তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গে‌ছে।

তি‌নি ব‌লেন, “এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। ‌ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চল‌ছে।”

 /এসএন‌কে/এম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী