‘শিক্ষা-সাহিত্য অঙ্গনে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন আলোকবর্তিকা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৯ নভেম্বর ২০২৫, ২০:১১আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:১৮

বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক আলোকবর্তিকা। তিনি নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ ছিলেন। তার উদারতা এবং আন্তরিকতা ছিল অতুলনীয়।

শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, সংস্কৃতিচিন্তক ও পেন বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে সভায় বক্তারা এসব কথা বলেন। লেখক, সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার উদ্যোগে শনিবার‌ (২৯ নভেম্বর) বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারিদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভীন

সৈয়দ মনজুরুল ইসলাম প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর নজরুল ইসলাম বলেন, ‘অনেক দিকে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, সম্পৃক্ততা ছিল। আমি বয়সে তার থেকে সিনিয়র, প্রায় ১০-১২ বছর। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালে একসঙ্গে এমিরেটাস প্রফেসর হলাম। ছয় জন আমরা একসঙ্গে এমিরেটাস হলাম। এই ছয় জনের মধ্যে আমি ছিলাম বয়োজ্যেষ্ঠ। আমাদের বয়স যখন ৮৫ হবে, তখন আমাদের কর্মকাল শেষ হবে। সেটা আগামী বছরের ১ মার্চ। মনজুরুলের আরও কমপক্ষে ১৪-১৫ বছর এই পদে থাকার কথা ছিল। বলা যায় তিনি কম বয়সেই এমিরিটাস হয়েছিলেন। এটা তার মেধা কর্ম সবকিছু মিলিয়েই। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’

বক্তারা আরও বলেন, সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করেছেন, সবাই কোনও না কোনোভাবে তার সহযোগিতা পেয়েছেন। তার শিক্ষা শুধু শ্রেণিকক্ষে আবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল শুভচিন্তার প্রত্যেক মানুষের মনে। শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যু মানে এক প্রজ্ঞাদীপ্ত যুগের অবসান। তার চলে যাওয়া জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতার জগতে গভীর এক শূন্যতা সৃষ্টি করেছে।

সভায় আলোচনা করছেন তারা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভীন এবং নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার। এ সময় ভায়োলিন পরিবেশন করেন ড. শিউলী ভট্টাচার্য, তার সঙ্গে তবলায় ছিলেন সুকান্ত দাস। সৈয়দ মনজুরুল ইসলামের জীবনী পাঠ করেন কথাসাহিত্যিক শাহনাজ নাসরীন।

স্মৃতি চারণ ও বক্তব্য শেষে অনুষ্ঠানে ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় স্মারকগ্রন্থ 'প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম' মোড়ক উন্মোচন করা হয়।

নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার

পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর নজরুল ইসলাম, সাবেক সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কবি আসাদ মান্নান, কবি জাহিদ হায়দার, পেন বাংলাদেশের  সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও ইউল্যাবের প্রফেসর সামসাদ মর্তুজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সানজিদা হোসেন, ব্রুনেল ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থী সৈয়দা নোভেরা আনওয়ার, একুশে পদকপ্রাপ্ত শিল্পী শাহজাহান বিকাশ,কথা প্রকাশের সত্ত্বাধিকারী মোহাম্মদ জসীম উদ্দিন, পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কথাসাহিত্যিক পারভেজ হোসেন, সাবেক অ্যাডিশনাল সেক্রেটারি ও শিশু সাহিত্যিক মানিক মোহাম্মদ রাজ্জাক, কথাসাহিত্যিক মশিউল আলম, কবি ও লোক সম্পাদক অনিকেত শামীম, পেন বাংলাদেশের সেক্রেটারি কবি ও সাংবাদিক জাহানারা পারভীন, কথাসাহিত্যিক নাসিমা আনিস, কথাসাহিত্যিক শাহনাজ নাসরিন প্রমুখ।

/এএইচএস/এম/আরআইজে/
সম্পর্কিত
সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে অনুষঙ্গপূর্ণ সভা
শেষযাত্রায় সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত সৈয়দ মনজুরুল ইসলাম
মনজুরুল ইসলামের মৃত্যুতে পেন বাংলাদেশের শোক
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের