মনজুরুল ইসলামের মৃত্যুতে পেন বাংলাদেশের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ২৩:১২আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২৩:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘পেন বাংলাদেশ’। সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এই সংঘটনের সাবেক প্রেসিডেন্ট।

শুক্রবার (১০ অক্টোবর) এক বার্তায় শোক প্রকাশ করেন পেন বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট ড. সামসাদ মর্তুজা।

শোকবার্তায় তিনি বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম কেবল শিক্ষাবিদ হিসেবেই জ্ঞানের আলো ছড়াননি, তিনি পেন বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আন্তর্জাতিক লেখকদের এই সংগঠনটির বাংলাদেশ সেন্টারকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করেছেন এবং আন্তর্জাতিক লেখক সম্মেলনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন। যে কারণে পেন বাংলাদেশ আজ বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতাসহ লেখক, সাংবাদিকদের নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে।’

ড.মর্তুজা আরও বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। এই ক্ষতি পূরণ হবার নয়। তিনি আলোকবর্তিকা হয়ে নানা প্রগতিশীল কাজে যুক্ত থেকে আমাদের সঠিক পথ দেখিয়েছেন। তার মৃত্যুতে পেন বাংলাদেশের পক্ষ থেকে আমি শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

/এমএইচআর/
সম্পর্কিত
 ‘শিক্ষা-সাহিত্য অঙ্গনে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন আলোকবর্তিকা’
সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে অনুষঙ্গপূর্ণ সভা
শেষযাত্রায় সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত সৈয়দ মনজুরুল ইসলাম
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক