জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলকে কুপিয়ে জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ২৩:০৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ২৩:০৯

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বুনিয়া সোহেলকে ধরে নিয়ে গণপিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ মাদক কারবারিরা।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রুপ এবং পিচ্চি রাজা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে দুই গ্রুপের মাঝে এর আগে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটে। সম্প্রতি বুনিয়া সোহেলের ভাই টুনটুন এবং সহযোগী এসকে নাসিম গ্রেফতার হলে বুনিয়া সোহেল কার্যত দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে ৪ নম্বর সেক্টরের মাদক কারবারিরা আজ সন্ধ্যায় তার ওপর হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। তবে গুরুতর আহত বুনিয়া সোহেলকে উদ্ধারে গিয়ে ৪ নম্বর সেক্টরের মাদক কারবারিদের হামলার মুখে পড়তে হয় পুলিশকে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যা ৭টার কাছাকাছি সময়ে খবর পেয়ে ৪ নম্বর সেক্টরে গিয়ে বুনিয়া সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ ও সেনাবাহিনী। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গুরুতর মারপিটের চিহ্ন রয়েছে।

এসি আরও বলেন, তাকে কারা ধরে এনে এভাবে রক্তাক্ত করেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। তার জ্ঞান ফিরলে বিষয়টি পরিষ্কার হবে।

/এসএনকে/এমএইচআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম