ঝুট ব্যবসায়ী মনির হত্যা: রিমান্ড শেষে কারাগারে আ.লীগের ৩ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২০

জুলাই আন্দোলনের সময় ঢাকার চানখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৮ জুন আনিসুল হকের পাঁচ দিন, ২৪ সেপ্টেম্বর কামরুল ইসলামের পাঁচ দিন এবং ২০ অক্টোবর সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

/এএসএ/এমকেএইচ/
সম্পর্কিত
নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: দুই পরীক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে
কড়া নিরাপত্তায় আদালতে হাজির এসপি জাহাঙ্গীর, ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
সর্বশেষ খবর
সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে: ‘স্মরণ নয়, এবার চাই কার্যকর পদক্ষেপ’
সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে: ‘স্মরণ নয়, এবার চাই কার্যকর পদক্ষেপ’
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ, ভুটান ও নেপালের
এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ, ভুটান ও নেপালের
যে কারণে ৩ আইনজীবীকে ক্ষমা ও দুই তদবিরবাজের বিরুদ্ধে মামলার নির্দেশ
যে কারণে ৩ আইনজীবীকে ক্ষমা ও দুই তদবিরবাজের বিরুদ্ধে মামলার নির্দেশ
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি