গোলাম আযম-নিজামী-কাদের মোল্লার ছবি মুছে দিলো ঢাবির জগন্নাথ হল প্রশাসন

ঢাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত ‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হল সংসদ। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তারা এ প্রতিবাদ জানায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওইসব চিত্র মুছে দেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। তিনি বলেন, শিক্ষার্থীরা এই চিত্রগুলো যে অঙ্কন করবে, সে বিষয়ে কোনও অনুমতি নেয়নি। এই দিবসে এই চিত্রগুলো আগে কখনও পাইনি। সে কারণে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ করে, পরে এসব মুছে দেওয়া হয়েছে।

হল সংসদের সূত্রে জানা গেছে, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শিক্ষার্থীরা গোলাম আযম, নিজামী ও কাদের মোল্লার ছবি আঁকেন। তবে অনুষ্ঠান শুরুর আগেই সেগুলো মুছে ফেলা হয়।

জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদের সঙ্গে কোনও আলোচনা না করেই ছবিগুলো মুছে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদকে অবগত না করেই ছবিগুলো মুছে ফেলেছে।

তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে আজ প্রশাসনের কাছে একটি প্রতিবাদলিপি জমা দেওয়া হবে। পাশাপাশি, দাড়ি-টুপিকে ব্যবহার করে রাজাকারদের পক্ষে যে ব্যাখ্যা ও উপস্থাপনার চেষ্টা করা হচ্ছে, তার বিপরীতে অবস্থান তুলে ধরতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি টানানো হবে।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের