সবুজবাগে লিফটের ফাঁকা জায়গা থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮

রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিলেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, টিপু মোল্লার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এছাড়াও ঘটনাস্থলে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে; যার মধ্যে একটিতে গাঁজা রয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, টিপু মোল্লা ওই ভবনের লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে গেছে বা দুষ্কৃতকারীরা নিচে ফেলে দিয়ে হত্যা করেছে।  

আজিজুল হক ভূঁইয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআইবি/আইএ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান